Hours : Sun To Thu - 10AM - 04PM, Sat & Friday Closed

About Us

চেয়ারম্যানের বাণী

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ২০১০ সাল থেকে মৌলভীবাজারে সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে ইম্পিরিয়েল কলেজ।  এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের কলেজের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রতিতে বর্তমান সরকারের “ভিশন-২০২১” বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। 

পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং ইম্পিরিয়েল কলেজের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্মার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। তাই ইম্পিরিয়েল কলেজ ও এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।

সভাপতি
এম হাসান হাই স্কুল 


অধ্যক্ষের বাণী

মানব শিশুকে দক্ষ ও যোগ্য মানব সম্পদে রূপান্তরিত করতে সম্ভাবনাময় মানব সন্তানকে প্রকৃত মানুষের গুণাবলীতে বিভূষিত করতে পারো কোন বিকল্প নেই । ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের চাহিদাও তাই। আমাদের প্রিয় মাতৃভূমি এখন সেই মানুষ চায়- যে মানুষ যোগ্য, দক্ষ, মেধাবী, সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণে সমৃদ্ধ । যে মানুষ সৃজনশীল, কর্মঠ, অধ্যাবসায়ী। এ রকম মানুষ তৈরিকৃত পাওয়া যায়না- তৈরী করে নিতে হয়। সে রকম মানুষ তৈরীর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েই “ইম্পিরিয়েল কলেজের” অভিযাত্রা । জানি, এই যাত্রাপথ কুসুমিত নয়, তবু আমার বিশ্বাস উদ্যমী পরিচালকবৃন্দের ত্যাগী ও আন্তরিক মনোবল মেধাবী শিক্ষকদের আন্তরিকতা ও আকর্ষনীয় পাঠদান এবং এখানকার শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, সুশীল সমাজ, সামাজিক ও রাজনৈতিক এলিটবৃন্দের সহযোগিতায় প্রতিষ্ঠানটি তার অভিষ্ট লক্ষ্যে পৌছতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। সবার সহযোগিতায় আমি আমার আটত্রিশ বছরের অর্জিত যৎকিঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে এ অঞ্চলের একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো। আল্লাহ আমাদেনর সহায় হোন।



প্রফেসর মামুনুর রশিদ
অধ্যক্ষ,
এম হাসান হাই স্কুল